
আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বি. এ. মাসুদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিজভানা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আহমেদ।
