
বরগুনায় ১৪ লাখ টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ১৪ লাখ টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন আমতলী উপজেলার আমড়াগাছিয়া গ্রামের মো. সেলিম প্যাদা (৫৫) ও তাঁর স্ত্রী কহিনুর (৪০)। এ ঘটনায় তাঁদের জামাতা মো. সবুজ মৃধা (৩২) পালিয়ে গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য



