
স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ পরিদর্শন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কঠোর নির্দেশনা
ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার ৩০ আগস্ট সকাল ১১ টার দিকে স্বাস্থ্য মন্ত্রী সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন। হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী সরাসরি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো সেবাগ্রহীতাদের সাথে কথা
