
বল্লমঝাড়ে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও ইউনিয়ন পরিষদ ঘেরাও
গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য কুমেদপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাস্তা দ্রুত চালু ও সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে মধ্য কুমেদপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। মিছিলটি বল্লমঝাড় ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হলে বিক্ষোভকারীরা পরিষদ ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা
