
মাদারীপুরের রাজৈরে ইতালি পাঠানোর প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ
মাদারীপুরের রাজৈরের বাজিতপুর এলাকায় স্থানীয় যুবকদের ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে সেলিম সরদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উন্নত জীবনের স্বপ্ন ও ইউরোপের আকর্ষণীয় গন্তব্যের লোভ দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সেলিম সরদার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সহজ-সরল যুবকদের
