
কলাপাড়ায় ঘুমন্ত বাবার কোল থেকে ১০ মাসের শিশু নিখোঁজ
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে রায়হান নামে ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটি ওই গ্রামের রাসেল খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রাসেল খান তাঁর শিশুসন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন।


