
ভূরুঙ্গামারীতে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩২ বস্তা সার জব্দ, জরিমানা ৪ লাখ ৫ হাজার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদের দায়ে মেসার্স খোকন ব্রিক্সের মালিকসহ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযান চালিয়ে মোট ৩২ বস্তা ইউরিয়া, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা

