পটুয়াখালী ভোররাতে স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩

পটুয়াখালীর কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন (মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও আনসার সদস্যদের যৌথ অভিযান) চালিয়ে তিন মাদককাবারীকে গ্রেফতার করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মাছুয়াখালী থেকে তাদের ৪ পিচ ইয়াবা ও ৪ পুড়িয়া গাঁজা সহ গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক মাদক ব্যবসায়ী শাহীন (৩২) ও বাচ্চু (৪৬) কে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড এবং মাদক সেবনকারী বশার (৪০) কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় জনসম্মুখ্যে মাদকগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, কয়েকদিন আগে এক যুবক জেলা প্রশাসনের প্রধান ফটকে প্ল্যাকার্ড নিয়ে মাদকের ভয়ানক প্রশাসেরর প্রদিবাদ জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Read More »

কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার, পালিয়েছে সহযোগী

পটুয়াখালীর কলাপাড়ায় জাল নোট লেনদেনের সময় ১৪ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অপর এক সহযোগী পালিয়ে গেছে। রবিবার সকাল দশটার দিকে কলাপাড়া পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে মো.

Read More »

কলাপাড়ায় ইউএনওর নাম করে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চেয়ারম্যানকে শোকজ

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম পুলিশ সদস্য নিয়োগকে কেন্দ্র করে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউএনওর নাম করে এক প্রার্থীর কাছ থেকে টাকার বান্ডিল নিয়েছেন। ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে পুরো দক্ষিণাঞ্চলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ইউএনওর নাম ভাঙিয়ে গ্রাম পুলিশ সদস্য নিয়োগে ঘুষ

Read More »