
রাঙামাটিতে বাজার চৌধুরী সম্মেলন; দেবু কুমার চাকমা সভাপতি, মোস্তফা কামাল সাধারণ সম্পাদক
রাঙামাটিতে বাজার চৌধুরী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাইনি মুখ বাজারের বাজার চৌধুরী দেবু কুমার চাকমাকে সভাপতি এবং আপার রাঙামাটির বাজার চৌধুরী মোহাম্মদ মোস্তফা কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাঙামাটি চেম্বার অব কমার্সের হলরুমে বাজার চৌধুরী অ্যাসোসিয়েশন, রাঙামাটি পার্বত্য জেলা-এর উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে