
নদী ও মৎস্যসম্পদ রক্ষায় সিংড়ায় প্রশাসনের অভিযান, ধ্বংস ৬ সৌঁতিজাল
নাটোরের সিংড়া উপজেলায় অবৈধ সৌঁতিজালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের নুরপুর, কালিনগর ও বিলদহর এলাকার আত্রাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীতে স্থাপিত ছয়টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধভাবে সৌঁতিজাল স্থাপনের ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার








