
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ৪০লক্ষাধিক টাকার মালামাল লুট
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে গত ২৪সেপ্টেম্বর ভোর রাতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও ১৭ভরি স্বর্ণালংকারসহ ৪০লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখোশ পরিহিত ১৫/১৬ সদস্যের একদল ডাকাত পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী আবুল হোসেনের

