
আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন। বুধবার (বেলা ১১টায়) তিনি সান্তাহার পৌরসভা পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। এ সময় বৃক্ষরোপণ, খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ঢাকারোড পশ্চিম মেইন রোড থেকে মাদ্রাসা পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ