ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন ফের চালুর উদ্যোগ, নতুন ট্রেনেরও প্রস্তাব দিচ্ছে ঢাকা
দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় তিন যাত্রীবাহী ট্রেন— মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবারও চালু করতে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রেল ভবনে এই বৈঠকে অংশ নিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। একমত হলে আগামী মাস থেকেই কলকাতা ও নিউ জলপাইগুড়ি থেকে তিনটি আন্তর্জাতিক ট্রেন আবার চলাচল শুরু করতে








