
তিন মাস ধরে শিক্ষা অফিসারের পদ শূন্য, ব্রাহ্মণপাড়ার ৪১ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত দিয়ে চলছে কার্যক্রম
সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। উপজেলার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে ৪১টিতেই কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে চলছে এসব প্রতিষ্ঠানের পাঠদান। এতে প্রশাসনিক কাজের চাপে নিয়মিত ক্লাস নিতে পারছেন না শিক্ষকরা, যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা








