
জাতীয় নিরাপদ সড়ক দিবস: কুড়িল বিশ্বরোডে বিআরটিএ’র সচেতনতামূলক রোড-শো
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকার কুড়িল-বিশ্বরোড গোলচত্বরে এক সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের উদ্যোগে এবং অত্র সার্কেলের উপপরিচালক প্রকৌশলী এ টি এম মইনুল হাসানের নেতৃত্বে আজ এই গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে উপস্থিত কর্মকর্তা ও প্রতিনিধিরা