
রমাগঞ্জ ইউনিয়ন শাখা কর্তৃক ছাত্রশিবিরের সীরাত পাঠ প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম ধাপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়। পরবর্তী সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পরীক্ষা। এতে সর্বোচ্চ ফল অর্জনকারী পাঁচজনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
