
পটুয়াখালীর চৌরাস্তায় কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর চৌরাস্তায় পথচারী ও যানবাহনের চালকদের মাঝে ইফতার বিতরণ করেছে হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে আক্কেল আলী হাওলাদার কলেজ ছাত্রদলের সভাপতি সাঈদ ইসলাম তালহার নেতৃত্বে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় পথচারী, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা