
ইতালির প্রলোভন দেখিয়ে ৩০ লক্ষ টাকা আত্মসাৎ, লিবিয়া মুরাদ মাফিয়া টর্চার সেলে নির্যাতন করে হত্যা
ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক যুবককে লিবিয়ায় নিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মুরাদ ব্যাপারীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের পরিবার। নিহত হাবি মাতুব্বর ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার জন্য মুরাদ ব্যাপারী ও তার