
বোরহানউদ্দিনে ১৪ পিস ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সিরাজ গ্রেফতার
ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সিরাজ সিকদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন থানার একটি চৌকস টিম উপজেলার পদ্মমনষা (০৬ নং ওয়ার্ড) এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার মৃত জাহাঙ্গীরের