
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা: বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ
নাটোরে এক চাঞ্চল্যকর ঘটনায় ৭ বছর বয়সী এক শিশুকে ২১ বছর উল্লেখ করে হত্যা চেষ্টা মামলার আবেদন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার বাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি ঘটনায় ৭ বছর বয়সী এক শিশুকে জড়িয়ে হত্যা চেষ্টা মামলা দায়েরের আবেদন করা



