
লালমনিরহাটের ৪৫ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
লালমনিরহাটের গ্রামীণ জনপদে খেলাধুলার বিকাশ ও যুবসমাজকে উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় জেলার ৪৫টি ইউনিয়নে নতুন খেলার মাঠ উন্নয়ন ও সংস্কার করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সম্প্রতি এক কর্মসূচিতে জানিয়েছেন, দেশের প্রতিটি ইউনিয়নে কিশোর-কিশোরীদের খেলাধুলার উপযোগী অন্তত একটি করে খেলার মাঠ