
চিলাহাটি–পার্বতীপুর রেলপথে ২০ বছর ধরে বন্ধ ৬ স্টেশন ৭৫০ কোটি টাকার রেলসম্পদ অরক্ষিত, দুর্ভোগে হাজারো যাত্রী
নীলফামারী ও দিনাজপুর জেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ চিলাহাটি–পার্বতীপুর রেলপথের ১১টি স্টেশনের মধ্যে ৬টি প্রায় দুই দশক ধরে বন্ধ রয়েছে। জনবল সংকটের অজুহাতে একের পর এক স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন হাজারো যাত্রীকে দূরের স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করতে হচ্ছে। এতে যেমন সময় ও অর্থের অতিরিক্ত ব্যয় বাড়ছে, তেমনি অযত্ন-অবহেলায় ধ্বংসের মুখে পড়েছে রেলওয়ের

