
ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে ছাত্রীদের দিকনির্দেশনা দিলেন ওসি
দিনাজপুরের পার্বতীপুরে বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ। বুধবার (২ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনি বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ইভটিজিং একটি গুরুতর সামাজিক অপরাধ, যা প্রতিরোধে সবাইকে
