
মুকসুদপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির। উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা
