
মুকসুদপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে “রক্তাক্ত জুলাই” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে “রক্তাক্ত জুলাই” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান








