
গাংনীতে আত্মীয়ের পরিচয় বাড়িতে প্রবেশ ; নগদ টাকাসহ ৭লাখ টাকার মালামাল চুরি
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের বালিমাঠ পাড়ায় আত্মীয়ের পরিচয়ে এক ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, বুধবার বিকেল ৩টার দিকে ওই গ্রামের বালিমাঠ পাড়ার জাহাঙ্গীর হোসেনের বাড়িতে। জাহাঙ্গীর হােসেনের পরিবারের সদস্যদের দাবি, অপরিচিত দুইজন ব্যক্তি কৌশলে তাদের বাড়িতে প্রবেশ করে।

