
আত্রাইয়ে রাস্তা সংস্কারে অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে ২ সাংবাদিক হেনস্তা
নওগাঁর আত্রাই উপজেলায় এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অফিসে রাস্তার সংস্কার কাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই জ্যেষ্ঠ সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও আত্রাই উপজেলা





