
মোংলায় ১,২৫০ টন কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবি, বন্দরে নৌ-চলাচল স্বাভাবিক
মোংলা বন্দরের পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় তেলবাহী বাঙ্কার বোটের ধাক্কায় ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামক একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতরে নদীর চরে উঠে প্রাণে রক্ষা পান। পরে অপর একটি জাহাজের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়। মূল চ্যানেলের


