যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খুলনা-২১ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ

Read More »

শার্শায় এক কেজি গাঁজাসহ ইজিবাইক জব্দ, গ্রেপ্তার ১

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও একটি পুরাতন ইজিবাইকসহ মোঃ আব্দুর রউফ ওরফে রফু (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শার্শা ইউনিয়নের শার্শা গ্রামের কামারবাড়ী মোড় সংলগ্ন আয়ুব হোসেনের চায়ের দোকানের সামনে শার্শা-গোড়পাড়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার

Read More »

শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মোঃ আব্দুল মান্নান (৫২)কে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি কায়বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শার্শা থানাধীন ধান্যতাড়া গ্রামে তার নিজ

Read More »

বেনাপোল স্থলবন্দরে হঠাৎ প্রতিমন্ত্রী, সরেজমিনে দেখলেন যাত্রীসেবা-নিরাপত্তা ও ইমিগ্রেশন

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান আকস্মিকভাবে যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। একই সঙ্গে বন্দর কার্যক্রম আরও গতিশীল করা এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর ১২টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব

Read More »

মিথ্যা ঘোষণা দিয়ে মালটা, আসলে কমলালেবু—বেনাপোলে ২০০ কার্টন আটক

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে কমলালেবুর চালানকে মালটা হিসেবে দেখিয়ে খালাসের চেষ্টার অভিযোগে প্রায় ২০০ কার্টন পণ্য আটক করা হয়েছে। গতকাল বেনাপোল স্থলবন্দরে চালানটি যাচাই-বাছাইয়ের সময় ঘোষণার সঙ্গে পণ্যের মিল না থাকায় বিষয়টি ধরা পড়ে। পরে আটক করা পণ্যগুলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। চালানটির বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা

Read More »

বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতা ও দুই আওয়ামী লীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগের বড় আঁচড়া গ্রামের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটকরা হলেন—মো. সজল মোল্লা (২০), তিনি বড়আঁচড়া গ্রামের সোহাগ মোল্লার ছেলে এবং বেনাপোল পৌর ছাত্রলীগের বড় আঁচড়া গ্রামের সাধারণ সম্পাদক। মো. আতাউর মল্লিক (৪৬), রঘুনাথপুর মল্লিকপাড়া গ্রামের উসমান মল্লিকের ছেলে; তিনি বাহাদুরপুর ইউনিয়নের ৩

Read More »