
আগুনে পুড়ে ছাই বাবলুর একমাত্র ঘর, মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঘনিবিষ্ণুপুর বন্দরপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবলু ওরফে হেদলা (৫০) নামের এক দিনমজুরের একমাত্র বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ তার শেষ সম্বলটুকুও আগুনে হারিয়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন তিনি। নিঃস্ব বাবলু ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা