
দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদে টাকা তোলার সময় আটক ৩, কারাদণ্ড:-
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজার ও মালিক সুপার মার্কেট এলাকায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ তৈরি করে টাকা তোলার সময় ৩ প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশ হেফাজতে দেওয়া হলে আদালত আসামিদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। আটককৃত ব্যক্তিরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর থানার পাইকুর দাড়িয়া গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে মোঃ খালেদ মন্ডল (৩২), শেরপুরের নালিতাবাড়ি থানার