
‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১২ অক্টোবর ২০২৬: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকার সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ কার্যক্রম পরিচালনা করেছে ‘কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব) যুব গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। সম্প্রতি রেলস্টেশন এলাকার খাবারের দোকানসমূহে যুব ক্যাব চবি নিয়মিত তদারকি প্রক্রিয়ায়