বটিয়াঘাটায় আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, মাদক ব্যবসা নিয়ে ক্ষোভ
খুলনার বটিয়াঘাটা উপজেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে স্থানীয়দের অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ও গোপনে মাদক কেনাবেচা চলছে—এমন অভিযোগ থাকলেও এর সুনির্দিষ্টতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, মাদকের সহজলভ্যতার