
নবীগঞ্জের ইনাতগঞ্জে আঘাতের শিকার হয়ে ‘সুলতান’ নামের ঘোড়ার মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের মনসুরপুর গ্রামে মারাত্মক আঘাতের শিকার হয়ে ‘সুলতান’ নামের একটি ঘোড়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত ঘোড়াটির মালিক স্থানীয় বাসিন্দা জমির হোসাইন। ঘোড়ার মালিকপক্ষের দাবি, গত দুই দিন আগে কে বা কারা ঘোড়াটিকে মারাত্মকভাবে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘোড়াটি দুই দিন ধরে কষ্ট পাওয়ার পর আজ মৃত্যুবরণ করে।

