
কুবিতে রাতভর র্যাগ দেওয়ায় ক্ষোভে সিনিয়রকে হুমকি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে এক শিক্ষার্থীকে রাতভর র্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষোভ ও রাগের বশে এক সিনিয়র শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে ওই জুনিয়রের বিরুদ্ধে। তবে ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, কাউকে বাস্তবে ক্ষতি করার উদ্দেশ্যে নয়, দীর্ঘ সময়ের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ক্ষোভের বশে তিনি ওই কথাগুলো বলেছিলেন।


