
শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১
যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদী হাসান রিফাত (১৯) নামে মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শার্শ-কাশিপুর সড়কের সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ডাবলু সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের








