
কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সফরকালে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরের আমন্ত্রণে তাঁর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার দুপুরে হুমায়ুন কবিরের বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজ শেষে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে