
সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি
তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিতকরণ এবং ব্যাংক অর্থায়নের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির প্রচার কার্যক্রম। পূবালী ব্যাংক পিএলসির এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া শাখার

