
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা হাসানুজ্জামানের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ
চুয়াডাঙ্গায় বিএনপিকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. হাসানুজ্জামানের (৩১) গায়ে গরম পানি ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে সংঘটিত এই হামলায় আরও দুইজন দগ্ধ হয়েছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড়ে জামালের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। দগ্ধ অন্য দুইজন হলেন—একই এলাকার সিরাজুল ইসলাম (৪২)

