
সখিপুরে এসএসসি পাশের মিষ্টি না খেয়ে সহপাঠির মা’কে অর্থ সহায়তা শিক্ষার্থীদের। এমন খবর নজরে আসায় ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
টাঙ্গাইলের সখিপুরে এসএসসি পাস করে শিক্ষার্থীরা মিষ্টি না খেয়ে সেই টাকা তুলে দিলেন ব্লাড ক্যান্সার আক্রান্ত বন্ধুর মায়ের চিকিৎসার জন্য। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ পত্রে প্রকাশের পর নজরে আসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করেন টাঙ্গাইল-৮ সখিপুর- বাসাইলের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. আহমেদ