
গাইবান্ধায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ফসলের ক্ষতির আশঙ্কা
গাইবান্ধায় হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিভিন্ন এলাকার কৃষকের ফসল ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে শুরু হওয়া বৃষ্টি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। এ সময় দমকা বাতাসে মাঠের বিভিন্ন ফসল নুয়ে পড়ে এবং কোথাও কোথাও জমিতে পানি জমে যায়। দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ ব্যয় করে আবাদ করা ফসল হঠাৎ বৈরী আবহাওয়ার কবলে