
সনদ বিক্রি চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান এপিইউবি’র
দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ চক্রের মাধ্যমে বিক্রি হচ্ছে। নম্বরপত্র, একাডেমিক নথিপত্র প্রস্তুত, বিক্রয় ও ব্যবহারের সঙ্গে জড়িত একাধিক সংঘবদ্ধ চক্র। এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)। সংগঠনটি বলছে, শিক্ষাগত সনদ জালিয়াতি শুধু আইনবিরোধী অপরাধ নয়; এটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, মেধাভিত্তিক নিয়োগ