
তরুণ সমাজ রক্ষায় ইয়াবাবিরোধী সামাজিক প্রতিরোধ চাই
মাদক আধুনিক সভ্যতার অন্যতম ভয়াবহ ব্যাধি। বিশেষ করে প্রাণঘাতী মাদক ‘ইয়াবা’ আজ দেশের যুবসমাজকে এক নিঃশব্দ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারুণ্যের উচ্ছ্বাস, মেধা, সৃজনশীলতা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে এক নিমেষে ছাই করে দিচ্ছে এই রক্তচোষা ট্যাবলেট। শিক্ষা, মেধা ও কর্মস্পৃহায় যে তরুণদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার কথা, তারা আজ মাদকের বিষাক্ত ছোবলে পথ হারাচ্ছে। এই