
শিবচরে পহেলা বৈশাখের রঙে প্রাণ ফিরে পেল মৃৎশিল্পীরা
মাদারীপুরের শিবচরে চুল্লিতে দাউ দাউ করে জ্বলছে আগুন, আর চারপাশে ভেসে বেড়াচ্ছে পোড়া মাটির গন্ধ। আঠালো মাটিতে হাত ডুবিয়ে ঘুরছে চাক—তাতে ধীরে ধীরে গড়ে উঠছে হাঁড়ি-পাতিল,বাসন, ঢাকনা ,কলস, পুতুল, ব্যাংক ও নানা ধরনের খেলনা। যেন নিস্তব্ধ মাটির ভেতর থেকে জন্ম নিচ্ছে এক জীবন্ত শিল্প। শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের পালপাড়া এখন যেন ছোট ছোট কারখানার


