
কোটচাঁদপুরে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে জীবননাশের হুমকিঃ হাতেনাতে চাঁদাবাজ আটক, থানায় লিখিত অভিযোগ
ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকায় এক মুদি দোকানদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও বারবার জীবননাশের হুমকির অভিযোগে সুমন দাস ওরফে কিনা দাস নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে চাঁদার টাকা নিতে এলে ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করেন। অভিযোগপত্র








