ঝিনাইদহ সদর সুতি দুর্গাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, কপালে আঘাতের চিহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর ইউনিয়নের সুতি দুর্গাপুর পূর্বপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে রত্না খাতুন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রত্না খাতুন ওই এলাকার সালাউদ্দিনের স্ত্রী।
​স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ঘরের ভেতর রত্না খাতুনের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, রত্না খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
​তবে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় নিহতের লাশ পড়ে থাকতে দেখে। লাশের প্রাথমিক সুরতহালে কপালে গভীর কাটা দাগ ও রক্তাক্ত চিহ্ন পাওয়া গেছে, যা ঘটনাটিকে ঘিরে গভীর রহস্যের সৃষ্টি করেছে। আত্মহত্যার দাবি করা হলেও কপালে আঘাতের দাগ থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
​ঝিনাইদহ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরিবারের সদস্য ও স্বামী সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রকল্প নয়, রাজস্ব খাতে স্থায়ী করার দাবি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান

প্রকল্পের মেয়াদ শেষ হলে একটি কার্যক্রম থেমে যেতে পারে, কিন্তু

জনবান্ধব ও কঠোর অবস্থানে আলোচনায় মিঠামইন থানার ওসি মনোয়ার মোহাম্মদ: মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হচ্ছে বিশেষ সম্মান

মিঠামইন থানায় যোগদানের মাত্র কিছুদিনের মধ্যেই কাজের মাধ্যমে এলাকার মানুষের