
বোদা ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা, তিন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ
পঞ্চগড়ের বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ ছাড়া ভূমিসেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নামজারিসহ বিভিন্ন সেবা নিতে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ভূমি অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগসংবলিত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ অনুযায়ী, নামজারির কাজ সম্পন্ন করতে কয়েক হাজার টাকা