
শাবিপ্রবির হলে দুই মাসের ব্যবধানে আবারও কাপড় কেটে নষ্ট, নেই সিসি ক্যামেরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক সৈয়দ মুজতবা আলী হলে রাতের আঁধারে একের পর এক শিক্ষার্থীদের ব্যবহৃত কাপড় কেটে নষ্ট করার মতো রহস্যজনক ঘটনা ঘটেছে। তবে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীও ধরাছোঁয়ার বাহিরে। ফলে ধারাবাহিক এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম নিরাপত্তা শঙ্কা ও তীব্র ভীতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে হলের শিক্ষার্থীদের