
শ্রীমঙ্গল দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা আদায়
শ্রীমঙ্গল উপজেলার অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুই তেল ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও উপজেলার শহরের বিভিন্ন তেলের পাম্পে ও ডিপোতে উপজেলা প্রশাসন তদারকি করছেন। শুক্রবার ২৭ মার্চ বিকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামে দুই ব্যবসায়ীকে জরিমানা করে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো.মুবিল্লাহ আকন।
