
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পতেঙ্গা ছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ মার্চ) রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ
